নবজাতকের জন্য নকশি কাঁথা — হাতে সেলাই, নরম সুতি কাপড় | Swapnojoyee
ছোট ছোট নীল ফুলের ছাপা সুতি কাপড়ে তৈরি বেবি কাঁথা।
কুইল্টিং সেলাই সম্পূর্ণ হাতে করা।
যত্ন:
– প্রথমবার ব্যবহারের আগে হালকা ডিটারজেন্টে একবার ধুয়ে নিন
– ঠান্ডা পানিতে হাতে ধোবেন
– ব্লিচ বা কড়া রাসায়নিক ডিটারজেন্ট ব্যবহার করবেন না
– মেশিনে ধোবেন না, নিংড়াবেন না — হালকা চেপে পানি ঝরান
– ছায়ায় শুকাবেন
– প্রথম দুই-এক ধোয়ায় সামান্য রঙ ছাড়তে পারে, আলাদা করে ধোবেন
ব্যবহার:
– গায়ে জড়ানোর কাঁথা হিসেবে, ঘুমানোর সময় বিছানার চাদর হিসেবে, বা স্ট্রলার/কোলে বহনের সময় ব্যবহার করা যায়
– বাচ্চার মুখ পুরোপুরি ঢেকে না রাখার বিষয়ে সবসময় সতর্ক থাকুন, ঘুমের সময় বড়দের তত্ত্বাবধানে ব্যবহার করুন
এই কাঁথার নকশাটি কাপড়ের ছাপা,
হাতে সুতায় তোলা নকশি কাজ নয়। তবে কাপড় জোড়া দেওয়া,
স্তর বসানো, কুইল্টিং সেলাই ও পাড় লাগানো — পুরোটাই
আমাদের কারিগররা হাতে করেছেন।
দৈনন্দিন ব্যবহারের জন্য এই কাঁথা সবচেয়ে উপযোগী। ছাপা
কাপড়ে দাগ কম চোখে পড়ে, আর দামও হাতে-নকশি কাঁথার
তুলনায় অনেক কম।
ডেলিভারি ও পেমেন্ট:
– সারা বাংলাদেশে Pathao কুরিয়ারে ডেলিভারি
– পেমেন্ট: bKash অথবা ক্যাশ অন ডেলিভারি






রিভিউ
এখনো কোনো রিভিউ আসেনি।