সম্পূর্ণ হাতে সেলাই করা কিং সাইজ নকশি কাঁথা।
ফুল ও লতাপাতার নকশা, প্রতিটি সেলাই হাতে তোলা। গ্রামবাংলার নকশি কাঁথার পুরনো ধারা অনুসরণ করে নকশাটি করা—কোনো ছাপা বা মেশিনের কাজ এখানে নেই।
কীভাবে তৈরি হয়েছে?
আমাদের কাঁথা তৈরি করেন নারী কারিগররা, নিজেদের ঘরে বসে।
যত্ন:
– ঠান্ডা পানিতে হাতে ধোবেন
– ব্লিচ বা কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না
– মেশিনে ধোবেন না
– ছায়ায় শুকাবেন, রোদে দিলে রঙ হালকা হয়ে যাবে
– প্রথম ধোয়ায় সামান্য রঙ ছাড়তে পারে — আলাদা করে ধোবেন
মনে রাখবেন:
প্রতিটি কাঁথা হাতে তৈরি, তাই সেলাই, মাপ ও রঙে সামান্য
পার্থক্য থাকতে পারে। এটি ত্রুটি নয় — এটাই হাতের কাজের পরিচয়।
ছবিতে যা দেখছেন, ঠিক সেই কাঁথাটিই আপনি পাবেন।
ডেলিভারি ও পেমেন্ট:
– সারা বাংলাদেশে Pathao কুরিয়ারে ডেলিভারি
– পেমেন্ট: bKash অথবা ক্যাশ অন ডেলিভারি
Tags:
নকশি কাঁথা, কিং সাইজ কাঁথা, হাতে সেলাই, বড়দের কাঁথা, ফুলের নকশা, সুতি কাঁথা, হ্যান্ডমেড, বাংলাদেশি কাঁথা







রিভিউ
এখনো কোনো রিভিউ আসেনি।