...

রক্তপলাশ নকশি কাঁথা

4,890.00৳ 

পণ্যের বিবরণ
কাপড়: সুতি
সেলাই: সম্পূর্ণ হাতে, কাঁথা ফোঁড়

সারা বাংলাদেশে Pathao কুরিয়ারে ডেলিভারি

Availability: 1 in stock

সাদা জমিনে টকটকে লাল ফুল ও সবুজ পাতার নকশা। মাঝখানে ফুলের গুচ্ছ, চারপাশে ফুল-পাতার পাড়। সম্পূর্ণ হাতে সেলাই করা। এই কাঁথাটি একটাই, দ্বিতীয়টি নেই।

কীভাবে তৈরি হয়
আমাদের প্রতিটি কাঁথা তৈরি করেন নারী কারিগররা, নিজেদের ঘরে বসে। কোনো কারখানা নেই, মেশিন নেই — শুরু থেকে শেষ পর্যন্ত হাতের কাজ। কারিগরের মজুরি কাজ বুঝে নেওয়ার সাথে সাথেই পরিশোধ করা হয়।

যত্ন
ঠান্ডা পানিতে হাতে ধোবেন। ব্লিচ বা কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না। মেশিনে ধোবেন না। ছায়ায় শুকাবেন। গাঢ় রঙের কাঁথা প্রথম দুই-তিন ধোয়ায় রঙ ছাড়ে — আলাদা করে ধোবেন।

মনে রাখবেন
প্রতিটি কাঁথা হাতে তৈরি, তাই সেলাই, মাপ ও রঙে সামান্য পার্থক্য থাকতে পারে। এটি ত্রুটি নয় — এটাই হাতের কাজের পরিচয়। ছবিতে যে কাঁথাটি দেখছেন, ঠিক সেই কাঁথাটিই আপনি পাবেন। স্ক্রিনভেদে রঙ সামান্য আলাদা দেখাতে পারে।

ডেলিভারি ও পেমেন্ট
সারা বাংলাদেশে Pathao কুরিয়ারে ডেলিভারি। ডেলিভারি চার্জ ১৫০ টাকা। পেমেন্ট: bKash অথবা ক্যাশ অন ডেলিভারি।