ট্রাইকোকম্পোস্ট সাধারণ জৈব সারের সাথে ট্রাইকোডার্মা নামের উপকারী ছত্রাক মিশিয়ে তৈরি। ট্রাইকোডার্মা মাটিতে থাকা ক্ষতিকর ছত্রাকের বিরুদ্ধে কাজ করে।
কেন ব্যবহার করবেন
- মাটিবাহিত রোগ কমাতে সাহায্য করে — বিশেষ করে গোড়া পচা ও ঢলে পড়া রোগে
- একই সাথে জৈব সারের কাজও করে
- পরিবেশ ও মানুষের জন্য নিরাপদ
- রাসায়নিক ছত্রাকনাশকের ব্যবহার কমায়
চারা লাগানোর সময়: গর্তের মাটির সাথে মিশিয়ে দিন, তারপর চারা বসান।
কীভাবে ব্যবহার করবেন
টব ও ছাদবাগান: মাটির সাথে ৪ ভাগের ১ ভাগ মিশিয়ে নিন।
জমিতে: শেষ চাষের সময় ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিন। প্রতি শতকে ৩ কেজি হিসেবে দিন।
আপনার জমি বা গাছের জন্য সঠিক মাত্রা জানতে ফোন করুন — ০১৬০০৩৭৯৩৭৬
ডেলিভারি ও পেমেন্ট
সারা বাংলাদেশে Pathao কুরিয়ারে ডেলিভারি। ডেলিভারি চার্জ ১৫০ টাকা। পণ্য ঝিনাইদহ থেকে পাঠানো হয়। ওজন বেশি হলে চার্জ কিছুটা বাড়তে-কমতে পারে — অর্ডার নিশ্চিত করার সময় ফোনে জানিয়ে দেওয়া হবে।
পেমেন্ট: bKash অথবা ক্যাশ অন ডেলিভারি।
এটি প্রাকৃতিক উপাদানে তৈরি জৈব সার। রঙ ও দানার আকারে ব্যাচভেদে সামান্য পার্থক্য থাকতে পারে — এটি স্বাভাবিক।
সংরক্ষণ
ছায়ায়, ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন। সরাসরি রোদে রাখবেন না — ট্রাইকোডার্মা জীবন্ত ছত্রাক, বেশি তাপে মরে যায়।





রিভিউ
এখনো কোনো রিভিউ আসেনি।