ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার তৈরি হয় গোবর ও জৈব বর্জ্য কেঁচোকে খাইয়ে। কেঁচোর পরিপাক প্রক্রিয়ায় এগুলো ভেঙে গাছের গ্রহণযোগ্য রূপে পরিণত হয়।
কেন ব্যবহার করবেন
- রাসায়নিক সারের মতো গাছের গোড়া পোড়ায় না
- ধীরে ধীরে খাদ্য ছাড়ে, দীর্ঘদিন কাজ করে
- মাটি ঝরঝরে রাখে, পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায়
- মাটির উপকারী অণুজীব বাড়ায়
- গন্ধ নেই, ঘরের টবেও ব্যবহার করা যায়
কীভাবে ব্যবহার করবেন
টব ও ছাদবাগান: মাটির সাথে ৪ ভাগের ১ ভাগ মিশিয়ে নিন।
জমিতে: শেষ চাষের সময় ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিন। প্রতি শতকে ৩ কেজি হিসেবে দিন।
আপনার জমি বা গাছের জন্য সঠিক মাত্রা জানতে ফোন করুন — ০১৬০০৩৭৯৩৭৬
ডেলিভারি ও পেমেন্ট
সারা বাংলাদেশে Pathao কুরিয়ারে ডেলিভারি। ডেলিভারি চার্জ ১৫০ টাকা। পণ্য ঝিনাইদহ থেকে পাঠানো হয়। ওজন বেশি হলে চার্জ কিছুটা বাড়তে-কমতে পারে — অর্ডার নিশ্চিত করার সময় ফোনে জানিয়ে দেওয়া হবে।
পেমেন্ট: bKash অথবা ক্যাশ অন ডেলিভারি।
এটি প্রাকৃতিক উপাদানে তৈরি জৈব সার। রঙ ও দানার আকারে ব্যাচভেদে সামান্য পার্থক্য থাকতে পারে — এটি স্বাভাবিক।
সংরক্ষণ
ছায়াযুক্ত শুকনো জায়গায় রাখুন। বেশি রোদ বা বৃষ্টির পানি লাগতে দেবেন না।





রিভিউ
এখনো কোনো রিভিউ আসেনি।